হাসানআল আব্দুল্লাহ
কবিতার উৎকৃষ্টতার জন্যে ছন্দ একমাত্র উপজিব্য না হলেও এটি যে প্রধানতম একটি দিক তা অস্বীকার করার উপায় নেই। শিল্প সাহিত্যে অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম, কবিতা, সৃষ্টির আদিযুগ থেকেই তাল লয় সুর ইত্যাদির সংমিশ্রণে ভাষার মালা হয়ে মানুষের মনে দোলা দিয়ে আসছে। অক্ষর ও শব্দের নানামুখি চালে এই মালা তৈরীর প্রক্রিয়া বা নিয়মই আদতে ছন্দ।
কালের বিবর্তনে, [...]বিস্তারিত...»
কবিতার কথা: তিন প্রকার ছন্দ
সত্যের সন্ধান (লৌকিক দর্শন) - ০০
ছবিটা ই-বুক থেকে নেয়া। এর থেকে ভাল মানের ছবি কেউ স্ক্যান করে দিলে সংযুক্ত করে আপডেট করে দেব। অনুগ্রহপূর্বক কোন ভুল পেলে তা মন্তব্যে প্রকাশ করুন।
যুক্তিবাদী আরজ আলী মাতুব্বরকে তাঁর সত্যের সন্ধান বইটি প্রকাশের পর অনেক ধরনের প্রতিকূলতার সম্মখীন হতে হয়েছে। মুক্তচিন্তাবিদদের জীবনের পথটি যে কখনই সোজা ছিল না সেটা বোঝা যায়। বইটি প্রকাশ করতেও [...]বিস্তারিত...»
পোষ্ট মর্ডানিজমঃ ভাবনার সকাল
পোষ্টমর্ডানিজমের শুরু সেখান থেকে, যেখানে এসে বাস্তবতার দর্পনে ক্লাসিসিজম, রিয়ালিজম আর রোমান্টিসিজম বাকহারা হয়ে পরে। পোষ্টমর্ডানিজম মানে প্রচলিত সাহিত্য থেকে নজর সরিয়ে এমন এক সৃষ্টির সন্ধানে ধেয়ে যাওয়া যেখানে খুলে যাবে মুক্ত চিন্তার শত রুদ্ধদ্বার, দ্যুতি ছড়াবে ভাষার সাধারন শব্দ ভান্ডার, যোগাযোগ বাড়বে কবিতার সাথে পাঠকের, কবির এবং কবিতার।
সে সকল তত্ত্ব যার উত্পত্তি ভাষাভিত্তিক, মনোজাগতিক, [...]বিস্তারিত...»
সক্রেটিসগণঃ অন্ধ বিশ্বাসের আতংক
সক্রেটিসগণঃ অন্ধ বিশ্বাসের আতংক
বাদল চৌধুরী
মহামান্য সক্রেটিস। বলা হয়ে থাকে দর্শন যোগের অধিনায়ক তিনি। নীতি শাস্ত্রের প্রবক্তা হিসাবেও স্বীকৃত। এই গ্রীক দার্শনিক সক্রেটিস জন্মগ্রহণ করেন খ্রীষ্টপূর্ব ৩৯৯ সালে। কোন কিছু লিখে না গেলেও তিনি দর্শন চর্চা করে গেছেন বক্তৃতার মাধ্যমে। মূলত তিনি তীক্ষ্ণ যুক্তি ও প্রশ্নবানের মাধ্যমে তুলে নিয়ে আসতেন দর্শনের বিভিন্ন দিক । তার দর্শনকে [...]বিস্তারিত...»
নৈঃশব্দের ঝড়
ভাঁটপাড়ের গন্ধে
এতিম রাতের দুঃসহ যাতনা
শতাব্দীর ফসিল জমানো
প্রেমের পাঁজরে,
কোনো রাত বাঁধানো থাকে
বিধিবদ্ধ ঘাটে
একচক্ষু চিল বন্ধ জানালার ধারে
রোদ খেলানো ফসফরাসে [...]বিস্তারিত...»
কষ্টকাল্পনিক ২
উৎসর্গ: নৃপেন্দ্র সরকার
কষ্টকাল্পনিক ১
গত পর্বের শেষ দিকে সাধারণীকরণের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করেছিলাম। সেটা হল, সাধারণীকরণ করতে গেলে সব বৈশিষ্ট্য নিয়ে টানাটানি করলে চলে না, গুরুত্বপূর্ণ একটি বা কয়েকটি বৈশিষ্ট্য বেছে নিতে হয়। একথাটা মাথায় নিয়ে চলুন গাণিতিক সাধারণীকরণের দিকে এগোনো যাক।
সংখ্যা
সংখ্যা কি, সবাই জানি। ধরুন ধণাত্মক পূর্ণ সংখ্যাগুলিকে — ইত্যাদি। খুবই পরিচিত। এই [...]বিস্তারিত...»
ব্লগানুবাদঃ দ্য সেলফিশ জিন (২য় অধ্যায়)
প্রথম অধ্যায়…
দ্বিতীয় অধ্যায়ঃ অনুলিপিকারক
আদিতে ছিল সরলতা। একটা সাধারণ মহাবিশ্ব কেমন করে তৈরি হলো, তা ব্যাখ্যা করা এমনিতেই কঠিন। আমি মেনে নিচ্ছি যে প্রাণের এই চকিত উৎকলন, সুসজ্জিত ও দুর্বোধ্য এই সংস্থান যা নতুন প্রাণের উৎস হিসেবে কাজ করে, তাকে ব্যাখ্যা করা আরো জটিল। ডারউইনের প্রাকৃতিক নির্বাচনের সাহায্যে বর্ণিত বিবর্তন তত্ত্ব একটি সন্তোষজনক সূত্র, কারণ তা [...]বিস্তারিত...»
ইয়ারার তীরে মেলবোর্ন-২০
ইয়ারার তীরে মেলবোর্ন [০১] [০২] [০৩] [০৪] [০৫] [০৬] [০৭] [০৮] [০৯] [১০][১১][১২][১৩][১৪][১৫][১৬][১৭][১৮][১৯]
২০
৩০ জুলাই ১৯৯৮ বৃহস্পতিবার
উইলির ফ্ল্যাট
“কোন্ কাজ করিলে কী ফল হয়” নামে একটা চটি বই হাতে এসেছিল ক্লাস এইটে পড়ার সময়। সেখানে বিচিত্র সব প্রশ্নোত্তর ছিল। কিছু কিছু প্রশ্নোত্তর যদিও আমার তখনকার বোধের বাইরে ছিল, তবুও বেশ মজা পেয়েছিলাম বইটা পড়ে। সেখানে হাঁচি প্রসঙ্গে [...]বিস্তারিত...»
মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে যাওয়া : অগ্নিপরীক্ষায় আওয়ামী লীগ
বাংলাদেশের সর্বোচ্চ আদালত একটি যুগান্তকারী রায়ের মাধ্যমে আমাদের সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করে স্বাধীনতা-উত্তর কালে রচিত সংবিধানের মৌলিক কাঠামো ফিরিয়ে দিয়েছে। বহু বিলম্বে হলেও আমাদের উচ্চ আদালত একটি ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। দু’যুগের স্বাধীনতা সংগ্রাম ও নয় মাসের রক্তাক্ত মুক্তিযুদ্ধে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত যে সকল চেতনা বা মূল্যবোধ রাষ্ট্রপরিচালনার মূলনীতি হিসাবে সদ্য [...]বিস্তারিত...»
পাপের শাস্তি, জেহাদ ও অলৌকিক ঘটনার বিশ্লেষণ (উত্তর পুরুষ)
পাপের শাস্তি ও বিবেকের কর্তব্য
উত্তর পুরুষ
হিন্দু সমাজে সতীদাহ প্রথা আর মুসলমান সমাজে পাথর ছুড়ে হত্যা করা কিংবা গৃহের মধ্যে আটক রেখে মৃত্যুদণ্ড দেয়ার মধ্যে ব্যবধান কি ? একজন অলক্ষী,(অর্থাৎ দুর্ভাগ্যের ধারক) অপরজন যৌনকামী, এই তাদের পাপ। এ পাপের জন্য কুসংস্কারকে আশ্রয় করে যে সমাজ নিষ্ঠুর পৈশাচিকতাকে ধর্মের অঙ্গ বলে অট্টহাসি করে তারা কেমন ধরনের [...]বিস্তারিত...»




